বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিপুল ভোটে জয় লাভ করায় এবং তৃতীয়বারের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে ২২ জানুয়ারি (সোমবার) সকালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি
মিয়া বাবুল এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর মন্ত্রীর সরকারি বাসভবনে মন্ত্রীর সাথে সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে রায় দিয়েছে। তারা জননেত্রী শেখ
হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতির অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় নৌকা প্রতীকে ভোট প্রদান করেছেন। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামী দিনে দেশের উন্নয়ন-অগ্রগতি আরো বেগবান হবে।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিজ্ঞচিত্র যে রায় প্রদান করেছে তা সঠিক ও যথার্থ। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দক্ষতা, প্রজ্ঞা, সততা ও গতিশীল নেতৃত্বের ফলে বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল। পুনরায় শেখ হাসিনাকে জনগণ
দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ায় দেশের উন্নয়ন অগ্রগতি আরো গতিশীল হবে। তিনি দেশের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি জননেত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সুস্থতা ও দীর্ঘায়ু এবং সফলতা
কামনা করেছেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, সদস্য কবি ও লেখক মোস্তাক আহমেদ, কবি মায়ারাজ, ডা. মোঃ মিজানুর রহমান ও ডা. মোঃ মাহফুজুর রহমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD