বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

মুরাদের স্ত্রীর নিরাপত্তায় নজর রাখছে পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসানের নিরাপত্তায় সার্বক্ষণিক নজর রাখছে পুলিশ। মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় ডা. জাহানারা ধানমন্ডি থানায় একটি জিডি করেন।

ডা. জাহানারা জানান, তাকে ও সন্তানদের মারধর, মানসিক নির্যাতন করা ছাড়াও মেরে ফেলার হুমকি দিয়েছেন তার স্বামী। তিনি বলেন, মুরাদ হাসান কিছুদিন ধরে অকারণেই আমাকে ও সন্তানদের গালিগালাজ করছিলেন, চালাচ্ছিলেন মানসিক নির্যাতন। সেই সঙ্গে দিচ্ছিলেন হত্যার হুমকি।

জাহানারা এহসান বলেন, আগের মতোই আজ দুপুরে মুরাদ হাসান আমাদের গালিগালাজ করেন। একপর্যায়ে মারতে উদ্যত হন। এরপর আমি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাই।

এদিকে থানায় অভিযোগের পর থেকে জাহানারা এহসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে পুলিশ।

এ প্রসঙ্গে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী গণমাধ্যমকে জানান, তিনি (ড. জাহানারা) কোনো সমস্যা বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে যেন সাপোর্ট দেওয়া যায়, পুলিশের পক্ষ থেকে সে প্রস্তুতি রাখা হয়েছে। উনি কোনো ধরনের সমস্যা বোধ করলে বা নিজেকে নিরাপত্তাহীন মনে করলে আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

উল্লেখ্য, এক চিত্রনায়িকা’কে টেলিফোনে হুমকি আর অশালীন বক্তব্যের ভিডিও ফাঁস হলে গত ডিসেম্বরে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এরপর জামালপুর আওয়ামী লীগের পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।

নানা নাটকীয়তার মধ্যে ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন মুরাদ। কিন্তু কানাডায় কিংবা আরব আমিরাতে ঢুকতে না পেরে দু’দিন পর তাকে ফের দেশে ফিরতে হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD