শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট : মেক্সিকোর পূর্বাঞ্চলে বাংলাদেশসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এরমধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী।

শনিবার (২০ নভেম্বর) মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (আইএনএম) এতথ্য জানিয়েছে।

আইএনএম জানিয়েছে, ভেরাক্রুজ প্রদেশে দুটি ট্রাক থেকে ১২ দেশের অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। এসব অভিবাসনপ্রত্যাশী ট্রাকের পেছনে লুকিয়ে ছিলেন।

আটককৃতদের মধ্যে গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার ৮ জন, ঘানার ৬ জন, ভেনেজুয়েলার ৪ জন, ইকুয়েডরের ৪ জন, ভারতের একজন এবং ক্যামেরুনের একজন রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD