রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

মেঘনায় সরকারি চাল নিয়ে ডুবে গেলো ট্রলার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি চালবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে হাতিয়ার ক্যারিংচরসংলগ্ন মেঘনা নদীতে প্রবল স্রোতের কারণে মালবাহী ট্রলারটি ডুবে যায়।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আকরাম হোসেন জানান, হাতিয়া উপজেলার চৌমুহনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য চেয়ারম্যান ঘাট থেকে মালবাহী এমভি আল্লাহরদান নামীয় একটি ট্রলার ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে কেরিংচর সংলগ্ন মেঘনায় নদীতে নিয়ে ডুবে যায়। এ সময় জেলেদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত ট্রলারের কবির মাঝিসহ সবাইকে জীবিত উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আরটিভি নিউজকে জানান, হাতিয়ার চৌমুনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য সরকারি চাল সরবারহকারী ঠিকাদার সোনাপুরের তাজু কমিশনার চালগুলো ট্রলারে দিয়েছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD