মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

মো‌মেন-জয়শঙ্করের বৈঠক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপা‌ক্ষিক বৈঠ‌কে ব‌সে‌ছে।

বৃহস্প‌তিবার (২৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যা ছয়টার দি‌কে বৈঠক শুরু হয়।

একদিনের সংক্ষিপ্ত সফরে দুপুরে ঢাকায় আসেন জয়শঙ্কর। কর্মসূচির শুরু‌তে জয়শঙ্কর বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে জয়শঙ্করের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়া দিল্লিতে আমন্ত্রণ জানানোসহ দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি গুরুত্ব পাবে ভূ-রাজনৈতিক ইস্যু।

মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, পানি ইস্যুতে তিস্তার বিষয়টি অতীতের মতো তোলা হবে। তবে আলোচনাধীন কুশিয়ারা নদীর পানি উত্তোলন বিষয়টিতে সুরহার জন্য দ্রুত সময়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের ব্যাপারে তাগাদা দেবে ঢাকা। তাছাড়া কুশিয়ারা নদীর পানি রহিমপুর খাল দিয়ে কৃষিকাজে ব্যবহারের জন্য ভারতের আপত্তির বিষয়টিতে নিষ্পত্তিতে জোর দেওয়া হবে। অন্যদিকে ছয়টি অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুতে আগ্রহ দেখাতে পারে নয়া দিল্লি।

মো‌মে‌নের স‌ঙ্গে বৈঠক শে‌ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে ইফতার এবং নৈশভোজে অংশ নেবেন।

চলতি বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে বঙ্গবন্ধুকন্যার নয়াদিল্লি সফর নিয়ে আলোচনা ছিল। কিন্তু শেষ অবদি তা হয়নি। আশা করা হচ্ছে, শেখ হাসিনা আগামী জুনে নয়াদিল্লি সফর করবেন।

গত বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মার্চে ঢাকা সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই বছরের ডিসেম্বরে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালে প্রথমবার ঢাকা সফর করেন জয়শঙ্কর। সবশেষ, গত বছরের মার্চে শেষ বারের মতো ঢাকা সফর করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এটি জয়শঙ্করের তৃতীয় ঢাকা সফর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD