বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় মাকে ছুরিকাঘাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

বগুড়ার শেরপুরে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় মাকে ছুরিকাঘাতে আহত করেছে বখাটেরা। পরে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ায় হাসপাতালে ভর্তি করেছে।

গত শুক্রবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ী গ্রামের এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আহত মোছা. ছকিনা বেগম (৪৫) বেলগাড়ীর সোলেমান আলীর স্ত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, দুই বছর আগে সোলেমান আলীর মেয়ে শারনী আক্তারের সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশের শেওলাগাড়ী গ্রামের নবির উদ্দিনের ছেলে মো. সাগর হোসেনের বিয়ে হয়। চার মাস আগে তাঁদের বিয়েবিচ্ছেদ হয়। এর মধ্যে শারনীকে বিয়ের প্রস্তাব দেন পাশের সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি উত্তরপাড়া গ্রামের এজাব আলীর ছেলে মো. সুজন মিয়া, কিন্তু সুজন বখাটে হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে শারনীর পরিবার। সেই সঙ্গে শারনীকে আগের স্বামীর সঙ্গে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয় সুজন ও তার লোকজন। গত শুক্রবার রাতে বেলগাড়ী গ্রামে মাজারে ওরস মাহফিল চলছিল। সেখানে সাগরকে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে আটকের জন্য ধাওয়া দেয় সুজনের নেতৃত্বে ১৫-২০ জন যুবক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD