শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুন, ৭ জনের মৃত্যু মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

ময়মনসিংহে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক তরুণীর (১৮) দায়ের করা ধর্ষণ মামলায় অভিযুক্ত বকুল মিয়া (৩০) নামের এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-১৪।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-১৪’র সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, উপজেলার কাদিরপুর এলাকায় এক তরুণীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী যুবক বকুলের। গত ১২ জুলাই মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে বকুল। পরবর্তীতে মেয়েটির অন্য জনের সঙ্গে বিয়ে হলে ক্ষিপ্ত হয়ে তার স্বামীকে তাদের শারীরিক সম্পর্কের কথা জানায় বকুল। এর প্রেক্ষিতে বিয়ের ১৩ দিন পরে মেয়েটিকে তালাক দেয় তার স্বামী। পরে ওই তরুণী বাদী হয়ে গত ১৬ অক্টোবর নান্দাইল থানায় বকুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এএসপি জোনাঈদ আফ্রাদ আরও জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওই আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন র‍্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন। পরে র‌্যাব-১৪’র ব্যাটালিয়ন সদর ও র‌্যাব-৭’র দুইটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ধর্ষণ মামলার একমাত্র এবং প্রধান আসামি বকুল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD