বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার প্রতিজ্ঞা করতে হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের জন্য নগরবাসীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আসুন আমরা প্রতিজ্ঞা করি এই ঢাকা শহরে আমরা কোনো ময়লা-আবর্জনা ফেলব না।

সোমবার (৩ আগস্ট) বিকেলে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম ডিএনসিসির সকল কাউন্সিলর, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তারা অত্যন্ত পরিশ্রম করে রাতদিন খেটে কোরবানির বর্জ্য অপসারণ করেছেন।

আতিকুল ইসলাম বলেন, এই কোরবানির ঈদ ছিল মহামারিকালীন ঈদ। এখানে মহামারির চ্যালেঞ্জ ছিল। সবকিছু মিলিয়ে আমাদের সিটি করপোরেশনের কাছে এই ঈদ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমরা মনে করি এই চ্যালেঞ্জিং ঈদের সময় নগরটাকে সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পেরেছি।

মেয়র বলেন, আপনারা দেখেছেন আমরা প্রথমবারের মতো নির্দিষ্ট স্থানে ৪০০টি কোরবানি দেয়ার ব্যবস্থা করেছি। এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল। আমরা মনে করি আগামীতে আপনারা নির্ধারিত স্থানে পশু কোরবানি দেবেন এবং আমরা চাই সুন্দর ঢাকা শহর গড়তে।

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহর থেকে আমরা উপার্জন করি। আমাদের বাচ্চারা এই শহরে পড়াশোনা করে। তারা বড় হচ্ছে ঢাকা শহরে। এই শহরকে পরিষ্কার করা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা প্রতিজ্ঞা করি এই ঢাকা শহরে কোনো ময়লা-আবর্জনা ফেলব না। ঢাকা শহরের নিয়ম-কানুন আমরা মেনে চলব।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD