মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: দীনেশ ত্রিবেদী নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প

যশোরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য উত্তম কুমার সরকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে সুন্দলী ইউনিয়নের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কের তাকে গুলি করা হয়।

নিহত উত্তম কুমার সরকার উপজেলার হরিশপুর গ্রামের মৃত অশান্ত সরকারের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাতে সুন্দলী বাজার থেকে হরিশপুর গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে বুকে গুলি করে। গুলিটি তার বুক ভেদ করে বেরিয়ে যায়। উত্তম সরকার মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

গুলির শব্দে গ্রামবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

২৬ ডিসেম্বর নির্বাচনে সুন্দলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন উত্তম কুমার সরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD