বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

যুক্তরাজ্যে করোনায় ধূমপান ছেড়েছে ১০ লাখ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

 

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে দিশাহারা গোটা বিশ্ব। এখন পর্যন্ত এর কার্যকরী কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। তাই বেঁচে থাকতে মানুষকেই পরিবর্তন করতে হচ্ছে তার অভ্যাস। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ধূমপানের মতো অভ্যাসও ত্যাগ করছেন অনেকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রায় ১০ লাখের মতো মানুষ ধূমপানের অভ্যাস ত্যাগ করেছেন। সম্প্রতি দেশটির অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়, করোনাভাইরাস মাহামারি শুরুর পর গত কয়েক মাসে যুক্তরাজ্যে প্রায় ১০ লাখ মানুষ ধূমপান ছেড়ে দিয়েছেন। তাদের মধ্যে ৪১ শতাংশ এ অভ্যাস ছাড়ার কারণ হিসেবে বর্তমান পরিস্থিতির কথা বলেছেন।

গত ১৫ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত এ জরিপ চালানো হয়। অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথের পক্ষ থেকে ১০ হাজার মানুষের কাছে তাদের ধূমপানের অভ্যাস সম্পর্কে জানতে চাওয়া হয়। এই জরিপ থেকে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে গোটা যুক্তরাজ্যে ধূমপান ছেড়ে দেওয়া মানুষের সংখ্যার একটি আনুমানিক সংখ্যা দাঁড় করানো হয়েছে।

গবেষণায় আরো বলা হয়, করোনা পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্যে ধূমপান ছেড়ে দেওয়া ৪ লাখ মানুষের বয়স ১৬ থেকে ২৯ বছর, ৪ লাখ মানুষের বয়স ৩০ থেকে ৪৯ বছর এবং ২ লাখ ৪০ হাজার মানুষের বয়স ৫০ বছরের বেশি।

তবে আমেরিকান টোব্যাকো ফোরামের দাবি, করোনা পরিস্থিতির মধ্যে ধূমপান ছেড়ে দেওয়া মানুষের সংখ্যা এর থেকে অনেক বেশি। কারণ তাদের এক গবেষণায় দেখা গেছে, গত কয়েক মাসে শুধু ব্রিটেনেই ধূমাপান ছেড়েছে প্রায় ৩ লাখ মানুষ। এদিকে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ ধূমপান ত্যাগ করেছে, তা গত ২০০৭ সাল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত সবচেয়ে বেশি।

করোনাভাইরাস মানব ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যাদের ফুসফুসের কার্যক্ষমতা ভালো না তাদের এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা বেশি। তাই এই সংকটকালে প্রত্যেককে ধূমপান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD