রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের ছুটির রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। রোববার (৫ জুলাই) নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের বরাত দিয়ে এবিসি নিউজ এই সংবাদ প্রকাশ করেছে।

নিউইয়র্ক পুলিশ এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ব্রুকলিনের ওয়েস্ট ৩১ নম্বর স্ট্রিটে শনিবার রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়।

সংবাদমাধ্যমটি জানায়, এই ঘটনায় আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং ৬, ৭, ১২ ও ১৪ বছর বয়সি চার শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, আহত সকলকেই উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে ২১ বছর বয়সি এক নারীর অবস্থা আশঙ্কাজনক হলেও বাকি সাতজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

এবিসি নিউজ জানায়, পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

সূত্র: রয়টার্স।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD