বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

অপ্রতিরোধ্য করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। প্রাণঘাতী এই ভাইরাসের কাছে গোটা বিশ্ব অসহায়। বিশ্বের চিকিৎসা বিজ্ঞান অসহায়। পৃথিবীর ২০৯টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে মাত্র ৯৯ দিনের মধ্যে ১৪ লক্ষাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মারা গেছে ৮২ হাজার ২৩ জন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যে ক্ষমতাধর দেশটির ৫০টি অঙ্গরাজ্য ও অধীনে থাকা বিভিন্ন অঞ্চলে ৪ লাখ ৩৩৫ জন আক্রান্ত হয়েছে। মৃতবরণ করেছে ১২ হাজার ৮৪১ জন।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছে রেকর্ড ৩৩ হাজার ৩৩১ জন। প্রাণ হারিয়েছে ১৯৭০ জন। যা বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যেই আক্রান্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৩৮৪ জন। মারা গেছে ৫ হাজার ৪৮৯ জন। নিউ জার্সিতে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৪১৬ জন। মিশিগানে ১৮ হাজার ৭৯০ জন।

ক্যালিফোর্নিয়ায় ১৭ হাজার ৪৬০ জন। লুসিয়ানায় ১৬ হাজার ২৮৪ জন। ম্যাসাচুসেটসে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ২০২ জন। পেনসালভানিয়ায় ১৪ হাজার ৯৪৫ জন, ফ্লোরিডায় ১৪ হাজার ৭৪৭ জন। ইলিনয়িসে ১৩ হাজার ৫৪৯ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD