বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

যুক্তরাষ্ট্রে বেকারত্ব ভাতা চান ২ কোটি ৬৫ লাখ মার্কিনি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

 

করোনাভাইরাসে বিপর্যস্তের তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। মহামারির কারণে থমকে গেছে বিশ্বের সর্ববৃহৎ এই দেশটির অর্থনীতি। বেকার হয়ে পড়েছে দেশটির কয়েক কোটি মানুষ।

যুক্তরাষ্ট্রের মোট শ্রমশক্তির প্রায় ১৬ দশমিক ২ শতাংশ ইতিমধ্যে ছাঁটাই হয়েছে বলে আজ শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন।

এই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয় হতে চলেছে। ১৪ মার্চের পর গত পাঁচ সপ্তাহে বেকারত্ব ভাতার জন্য আবেদন করেছে ২ কোটি ৬৫ লাখের বেশি মানুষ। এদের মধ্যে গত সপ্তাহে আবেদন করেছে ৪৪ লাখ মার্কিনি।

এই মহামারি মোকাবিলায় গতমাসে ২ ট্রিলিয়ন মার্কিন ডলারের রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এই রিলিফ প্যাকেজের মধ্য থেকেই দেওয়া হবে বেকারত্ব ভাতা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৫০ হাজার ২৪৩ জনের।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD