বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

যুক্তরাষ্ট্রে মানবদেহে করোনার টিকার প্রথম সফল পরীক্ষা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

অনলাইন ডেস্ক : মানুষের শরীরে করোনার ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালে সফলতা পেয়েছে যুক্তরাষ্ট্র। এ ভ্যাকসিনের উৎপাদক মার্কিন বায়োটেক কোম্পানি মর্ডানা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

মর্ডানার পক্ষ থেকে বলা হয়েছে, ট্রায়ালের প্রথম পর্যায়ে যে ৪৫ জন স্বেচ্ছাসেবককে দুই ডোজ করে ভ্যাকসিন দেয়া হয়েছিল তারা প্রত্যেকেই সুস্থ হয়েছেন এবং তাদের শরীরে প্রচুর করোনা অ্যান্টিবডি তৈরি হয়েছে। করোনা থেকে সুস্থ অন্যান্য রোগীদের চেয়ে এই ৪৫ জনের অ্যান্টিবডি বেশি বলে নিউ ইংল্যান্ড মেডিকেল জার্নালকে জানান ভ্যাকসিনের গবেষকরা। খবর হিন্দুস্তান টাইমসের

মানুষের শরীরের জন্য এই করোনাভাইরাস ভ্যাকসিন নিরাপদ ও ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ প্রতিক্রিয়াকে উদ্দীপীত করার প্রমাণও পাওয়া গেছে বলে জানান গবেষকরা।

এই ৪৫ জনের মধ্যে কোনো স্বেচ্ছাসেবকের শরীরে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি৷ তবে কিছু স্বেচ্ছাসেবক জানিয়েছেন, তাদের সামান্য মাথা ব্যথা এবং মাংসা পেশিতে কিছুটা ব্যথা অনুভূত করেছেন।

মর্ডানার এই ভ্যাকসিনের সফলতা করোনার বিরুদ্ধে সুখবর হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. অ্যান্টনি ফাউসি। তিনি বলেন, ভ্যাকসিনটির ট্রায়ালে নেতিবাচক কিছু ঘটেনি এবং প্রচুর অ্যান্টিবডি তৈরি হয়েছে।

মার্কিন সরকার আর্থিক সহায়তা দিয়ে বায়োটেক কোম্পানি মর্ডানা’কে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করছে। করোনার ভ্যাকসিন মানবদেহে ট্রায়ালের এটি বড় উদ্যোগ।

এর আগে গত ১৬ মার্চ বিশ্বের মধ্যে প্রথম মানবদেহে করোনাভ্যাকসিনের ট্রায়াল চালিয়েছিল মর্ডানা। এরপর মে মাসে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করে। তৃতীয় পর্যায়ে আগামী ২৭ জুলাই মর্ডানা মানবদেহে এই ভ্যাকসিনের ট্রায়াল চালাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD