বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম

যুক্তরাষ্ট্র থেকে মাত্র একদিনে ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে দখলদার ইসরায়েল। গতকাল বুধবার এসব সরঞ্জাম এসে পৌঁছায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এগুলো কার্গো জাহাজ ও যুদ্ধবিমানের মাধ্যমে আনা হয়েছে। সরঞ্জামের মধ্যে রয়েছে হাজার হাজার গোলাবারুদ এবং হালকা সাজোঁয়া ইউটিলিটি যান।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, “হাইফা ও আসোদ বন্দরে আসা জাহাজে কয়েক হাজার গোলাবারুদ, স্থল অস্ত্র, মিলিটারি ট্রাক, হালকা যুদ্ধযান এবং অন্যান্য সরঞ্জাম ছিল।”

এসব অস্ত্র গোলাবারুদ ট্রাকে করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আমির বারাম বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধাস্ত্র আনার প্রক্রিয়া আগামী কয়েকদিন অব্যাহত থাকবে এবং আরও বেশি পরিমাণে আসবে।

ইসরায়েলি মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর তাদের কাছে ১ লাখ ১৫ হাজার ৬০০ টন সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকে এসেছে। এগুলো আনা হয়েছে ৪০৩টি বিমান এবং ১০টি জাহাজে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, তাদের নতুন অস্ত্র আনার লক্ষ্য হলো সেনাদের কাছে যেন পর্যাপ্ত সামরিক সরঞ্জাম থাকে। এ দখলদার আরও বলেছেন, শত্রুদের বিরুদ্ধে যে কোনো পরিস্থিতিতে হামলা শুরুর জন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD