মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

যে কারণে বরগুনায় যাচ্ছে ওবায়দুল কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

বরগুনা সার্কিট হাউস ইদগাহ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন যোগ দিবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এমপি আবুল হাসনাত আবদুল্লাহ। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম।

জানা গেছে, ২০১৪ সালের ১৫ নভেম্বর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনের সভাপতি নির্বাচিত হন পাঁচবারের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলহাজ্ব জাহাঙ্গীর কবির। তারা দুজনই ৩০ বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক পদে আছেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার টুকু জানান, বরগুনাসহ গোটা দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতি অনেক সমৃদ্ধ। বহু বরেন্দ্র রাজনীতিবিদের উত্থান হয়েছে দক্ষিণাঞ্চল থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বরগুনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমাদের এই বরগুনা তথা গোটা দক্ষিণাঞ্চল হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD