রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাফাহ পুনর্গঠনের অনুমোদন ইস্যুতে বিপাকে নেতানিয়াহু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পা, গ্রেপ্তার ভারতের বিমানবাহিনীর পাইলট স্কুলে প্রাইভেট পড়ালে এমপিও বন্ধ করে দেওয়া হবে: প্রতিমন্ত্রী জুলাই যোদ্ধাসহ ৩ জনকে রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মক্কা চুক্তি ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান

যে শর্তে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ইরান ও ওমানের মধ্যে সমঝোতার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খোলা নিয়ে আশা দেখা গিয়েছে। আর এমনটা হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নেবে। মার্কিন এক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি সমঝোতা হতে পারে। এই সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করার পথ তৈরি হবে বলে আশা করছে ওয়াশিংটন।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ে ওমান ও ইরানের মধ্যে অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি, শিগগিরই একটি চুক্তি হবে।’

তিনি আরও জানান, বাণিজ্যিক জাহাজ চলাচল ‘কোনো বাধা ছাড়াই’ আবার শুরু করার বিষয়ে চুক্তি ঘোষণা করা হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নেবে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, এরপর যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপ ইরান তার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা পালন করছে, তার ওপর নির্ভর করবে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ইরান আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়। তারা চায় না আমরা তাদের ওপর হামলা চালাই।

তথ্যসূত্র: আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD