রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন কাদের, অনুমতি দেন শেখ হাসিনা এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা রাফাহ পুনর্গঠনের অনুমোদন ইস্যুতে বিপাকে নেতানিয়াহু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পা, গ্রেপ্তার ভারতের বিমানবাহিনীর পাইলট স্কুলে প্রাইভেট পড়ালে এমপিও বন্ধ করে দেওয়া হবে: প্রতিমন্ত্রী জুলাই যোদ্ধাসহ ৩ জনকে রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মক্কা চুক্তি

রাফাহ পুনর্গঠনের অনুমোদন ইস্যুতে বিপাকে নেতানিয়াহু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহতে পুনর্গঠন কাজ শুরুর অনুমোদন দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এ তথ্য জানিয়েছে ইসরাইলি আর্মি রেডিও।

তাদের প্রতিবেদনে বলা হয়, প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ এবং গাজায় বহুজাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের জন্য আন্তর্জাতিক চাপের মধ্যে কোনো ধরনের প্রকাশ্য ঘোষণা ছাড়াই তারা এই কাজ শুরুর অনুমোদন দিয়েছেন।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয় এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, প্রতিবেদনটি ‘তথ্য বিকৃত করছে এবং পুরোনো তথ্যকে নতুন করে উপস্থাপন করছে।’ এতে মহা বিড়ম্বনায় পড়েছে নেতানিয়াহু সরকার।

ওই প্রতিবেদনের ব্যাখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি পরীক্ষামূলক প্রকল্প, যা কয়েক মাস আগে থেকেই পরিচিত। ‘ইয়েলো লাইন’-এর গভীরে, হামাসের নিয়ন্ত্রণের বাইরে একটি এলাকায় তাঁবুর কমপ্লেক্স নির্মাণের জন্য প্রকল্পটি নেওয়া হয়েছে।

কার্যালয়টি আরও জানায়, ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকা থেকে টানেলসহ ‘সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো’ সরিয়ে দিয়েছে। বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও পানি সরবরাহের কাজ গাজায় ঠিকাদারদের মাধ্যমে নয়, বরং ইসরাইলি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এর আগে গত মাসে জেরুজালেম পোস্ট জানিয়েছিল, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী প্রবেশ এবং ফিলিস্তিনিদের জন্য একটি পরীক্ষামূলক মানবিক অঞ্চল চালুর বিষয়ে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD