বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রংপুরে বজ্রপাতে ৮ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

রংপুর বিভাগের চার জেলায় বজ্রপাতে একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রংপুরে চার, গাইবান্ধায় দুই, লালমনিরহাটে এক ও কুড়িগ্রামে এক জন। এছাড়া বজ্রপাতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

রংপুরে নিহতরা হলেন- নগরীর দর্শনা ভূরারঘাট দূর্গাপুর মহালটারির হাজী মোবারক আলী (৬২), আক্কেলপুর গ্রামের এনামুল হক (৩৫) ও বদরগঞ্জ উপজেলার নাগেরহাটের মোশাররফ হোসেন (৩৮) এবং পীরগাছা উপজেলার ছওলার ইউনিয়নের গাবুড়া গ্রামের জিয়াউর রহমান জিয়া মন্ডল (৩৮) ।

রংপুর
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে তিনজন এবং বিকেলে আরও একজনের মৃত্যু হয়। নিহতের মধ্যে মোবারক আলী সাবেক ইউপি সদস্য, এনামুল, মোশাররফ ও জিয়া মন্ডল কৃষক।

স্থানীয়রা জানান, কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ওই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এছাড়া পীরগাছার তিস্তার চরের গাবুড়া গ্রামে বিকেলে বজ্রপাতে ৮ জন আহত হয়েছেন। একই সময়ে গ্রামের অন্তত ৫০টি বাড়ির বিদ্যুৎ মিটার বিস্ফোরিত হয়েছে।

কুড়িগ্রাম
এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল আউয়াল (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উত্তর বলদিয়া খোঁচাবাড়ী গ্রামের খয়বর আলীর ছেলে। ওই ঘটনায় নজরুল নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছে।

লালমনিরহাট
জেলার কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মোতালেব হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টায় ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরে এ ঘটনা ঘটে।

গাইবান্ধা
জেলার ফুলছড়ির চর কাবিলপুরে বজ্রপাতে কৃষক শফিকুল ইসলাম (৩০) ও রাকিব হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তারা দু’জন সম্পর্কে বাবা-ছেলে। কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD