রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

রমজানে খোলা থাকবে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

স্বাস্থ্যবিধি মেনে পবিত্র রমজান মাসজুড়ে খোলা থাকবে মক্কার মসজিদুল হারাম ও মদিনা নগরীর মসজিদে নববি। রমজান বিষয়ক বিশেষ পরিকল্পনায় একথা জানিয়েছেন শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

গতকাল রবিবার (২৮ মার্চ) করোনাকালে পবিত্র রমজান মাসের বিশেষ পরিকল্পনা শীর্ষক এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস ও তথ্য বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মাজিব বিন আবদুল্লাহ আল কাসাবিসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

আল সুদাইস জানান, ‌‌‌‌‌করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন অব্যহত থাকবে। পবিত্র মসজিদুল হারামে সবার স্বাস্থ্য সুরক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। চলমান মহামারিতে আল্লাহর অতিথিদের জীবন নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হয়।

ওমরাহ পালনে আগ্রহীদের করোনা টিকা নিতে উৎসাহ করে আল সুদাইস বলেন, ‘নিজের ও অন্যদের জীবন সুরক্ষায় মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আসা সবাইকে আমি করোনা টিকা নেওয়ার অনুরোধ করছি।

মক্কার মসজিদুল হারামের পূর্ব প্রান্তরসহ পাঁচটি স্থান নামাজের জন্য উম্মুক্ত থাকবে। তাছাড়া বিশেষ প্রয়োজনে পরিকল্পনাধীন স্থানও অন্তর্ভূক্ত থাকবে। পুরো রমজান মাসে প্রথম তলায় ওমরাহযাত্রী তাওয়াফ আদায়ের সুযোগ থাকবে।

অবশ্য রমজান মাসে জমজমের ওয়াটার কুলারের কোনো ব্যবস্থা থাকবে না। তবে প্রতিদিন জমজম পানির দুই লাখ বোতল দেওয়া হবে। আর মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইফতারি হিসেবে শুধুমাত্র পানি ও খেজুর সঙ্গে নেওয়া যাবে। তবে তা বিতরণ করা যাবে না।

মসজিদের ভেতর বা বাইরের প্রান্তরে ব্যক্তিগতভাবে খাবার গ্রহণ করা যাবে না। তবে রোজাদারদের জন্য ইফতারি হিসেবে পৃথক পৃথক খাবার বিতরণ করা হবে। পবিত্র দুই মসজিদের মুসল্লিদের সেবায় ১০ হাজার কর্মচারি কাজ করবে।

উল্লেখ্য, করোনা মহামারি সংক্রমণরোধে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওমরাহ স্থগিত করা হয়। গত বছরের পবিত্র রমজান মাসসহ পুরো সময় দুই মসজিদে প্রবেশে বিধি-নিষেধ জারি হয়। দীর্ঘ সাত মাস পর গত অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় ‍ওমরাহ চালু করা হয়।

সূত্র : আরব নিউজ

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD