বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

রাজউক ভবনের আংশিক লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এনেক্স ভবনের চতুর্থ তলার একাংশ লকডাউন করা হয়েছে। রাজউকের স্থাপত্য শাখার দুই কর্মকর্তার করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ায় ভবনের ওই একাংশ অবরুদ্ধ করা হয়।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে রাজউকের পরিচালক (প্রশাসন) শারমিন জাহান জানান, গতকাল সোমবার স্থাপত্য শাখার দুই কর্মকর্তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাই এনেক্স ভবনের চতুর্থ তলার একাংশ লকডাউন করা হয়েছে।

তিনি আরো জানান, ওই দুই কর্মকর্তা গত রোববার পর্যন্ত অফিস করেছিলেন। তাই তাদের সঙ্গে কাজ করা কয়েকজন কর্মকর্তা এবং রাজউকের চেয়াম্যান বর্তমানে বাসায় কোয়ারেন্টাইনে আছেন।

করোনাভাইরাস আক্রান্ত হওয়া ওই দুই কর্মকর্তা হলেন- স্থাপত্য শাখার কর্মকর্তা রাহাত মুসলেমিন এবং মোস্তাক আহমেদ।

মোস্তাক আহমেদ জানান, সরকার সাধারণ ছুটি ঘোষণার পর থেকে তিনি বাসায় ছিলেন। বাসার বাইরে কোথাও যাননি। ঈদের আগের দিন তার এক বন্ধু বাসায় এসেছিলেন। ঈদের পরে জানা যায়, তার ওই বন্ধু করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর সন্দেহ থেকে তিনি গত রোববার নিজের নমুনা পরীক্ষা করেন। সোমবার সেই পরীক্ষা রিপোর্ট আসলে জানা যায় তিনিও করোনায় আক্রান্ত।

তার শরীরে এখনো করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই জানিয়ে তিনি আরো বলেন, বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। করোনা শনাক্ত হওয়ার আগের দুই দিন তিনি অফিসে গেছেন। তবে কারো সংস্পর্শে যাননি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD