বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রাজধানীতে গ্যাস লাইনে আগুন, ৫ এলাকায় সরবরাহ বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

রাজধানীর শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও গ্যাস লাইন ফেটে যাওয়ায় শুক্রবার বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন বলেন, অগ্নিকাণ্ডের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমানে গ্যাস লাইন মেরামতের কাজ চলায় মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডির একাংশ, শ্যামলী ও কল্যাণপুর এলাকায় বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার মানুষ পড়েছেন বিপাকে। বিশেষ করে সকালের রান্না অনেক বাসায় সম্ভব হয়নি।

জানা গেছে, শুক্রবার (২৬ জুন) সকাল ৭টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৪টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লাইন বন্ধ করতে দেরি হওয়ায় আগুন নেভাতে সময় বেশি লেগেছে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের জরুরি সেবা শাখার ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন জানান, গ্যাস লাইনে আগুন লাগার পর তা আর নেভানো যাচ্ছিল না। তাই আগুন নেভাতে গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর থেকেই মেরামতের কাজ চলছিল। যে কারণে শুক্রবার দুপুর পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডির একাংশ, শ্যামলী ও কল্যাণপুরে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। গ্যাস লাইনের মেরামতের কাজ শেষ। ঘণ্টাখানেকের মধ্যে সব জায়গায় গ্যাসের সরবরাহ সচল হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD