শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

রাজধানীতে ঘরে ঢুকে যুবককে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে মো. রাজিব (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী সুমা আক্তার মরিয়মকেও (২৫) কোপানো হয়।

কাজলার কাঠের মসজিদ এলাকায় সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মামাতো ভাই জিহাদ জানান, রাত ৯টার দিকে তিনজন বাসায় ঢুকে রাজিব ও মরিয়মকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা রাজিবকে মৃত ঘোষণা করেন। মরিয়ম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তিনি জানান, টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে রাজিবের ভায়রা ইজাজুল (২৮) এ ঘটনা ঘটাতে পারে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD