শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর শাহবাগে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। তবে প্রাথমিকভাবে আসামিদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ বিষয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিস্তারিত জানাবেন।

ভিন্নবার্তা/এমএসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD