শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০ নেতানিয়াহু-মোসাদ প্রধানের গোপন পরিকল্পনা ফাঁস, হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সিআর সেভেন মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

রাজধানীতে পুলিশের টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ, এসআইসহ আহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

রাজধানীর উত্তরায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ককটেল বিস্ফোরণে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ রোববার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে হাতেনাতে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ছাত্রদলের সাবেক নেতা। তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, সরকার পতনের একদফা দাবিতে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার টানা অবরোধ পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। আজ রোববার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে দ্বিতীয় ধাপের এ অবরোধ শুরু হয়েছে; চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও ৪৮ ঘণ্টার টানা অবরোধের ডাক দিয়েছে। এ ছাড়া বিএনপির পাশাপাশি দেশব্যাপী সড়ক-নৌ-রেলপথ ও রাজপথে সর্বাত্মক এ অবরোধ কর্মসূচি পালন করবে সমমনা দলগুলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD