মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৫৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৭৭৬ পিস ইয়াবা, ২৫৪ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ২৪ কেজি ২০ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD