বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রাজধানীতে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

রাজধানীতে একদিনেই পৃথক দুই ছুরিকাঘাতের ঘটনায়, ট্রেন ও প্রাইভেট কারের ধাক্কায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাজধানীর বিভিন্ন স্থানে এসব মৃত্যু ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের দুই ঘটনাই ঘটে রাজধানীর পুরান ঢাকায়। দুপুরে বকশীবাজারে এবং বিকেলে নবাবপুরে যথাক্রমে নয়ন (২০) ও মুন্না (১৭) নামের দুই তরুণ নিহত হন। এছাড়া জুরাইন ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে প্রাইভেট কারের ধাক্কায় আপন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। অন্যদিকে, কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির (৪০) প্রাণ গেছে।

পুরান ঢাকায় দিনে-দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বকশীবাজারে তিন রাস্তার মোড় এলাকায় দিনে-দুপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নয়ন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বন্ধু সোহান জানান, বংশাল রুপালী ব্যাংকের গলিতে মোটরসাইকেল মেরামতের একটি দোকানে কাজ করে নয়ন। মোটরসাইকেলের কিছু মালামাল ক্রয় করার জন্য সে বিডিআর সেকশন এলাকায় যাওয়ার জন্য বকশীবাজার মোড়ে এসে একটি রিকশা ডাক দেন। ওই সময় রাস্তা দিয়ে ১৫-২০ জনের যুবকের দল যাচ্ছিল। সে দলের একজন তাকে এসে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুরান ঢাকায় ছুরিকাঘাতে আরেকজনকে হত্যা

পুরান ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুই ভাই মুন্না (১৭) ও শাহিন (১৮)। তাদের দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে মুন্নাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফোন কানে নিয়ে রেললাইন পার, ট্রেনের ধাক্কায় মৃত্যু

কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কুড়িল বিশ্বরোডের সাহারা বটতলা নামক রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি মোবাইলে কথা বলতে বলতে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় আশপাশের লোকজন অজ্ঞাত ওই ব্যক্তিকে চিৎকার করে ডেকে ট্রেন আসছে বলে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু তিনি মোবাইলে কথা বলতে থাকায় তা শুনতে পাননি।

রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় তরুণের মৃত্যু

জুরাইন ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে প্রাইভেট কারের ধাক্কায় আপন (১৮) নামের এক তরুণ নিহত হন। শনিবার (৩০ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী সোহাগ বলেন, জুরাইন ফ্লাইওভারে আমরা ১০-১২ জন রাস্তায় ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ একটি প্রাইভেট কার আপনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD