শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না থাকলে পরিবেশ রক্ষা অসম্ভব: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশও বিষাক্ত হচ্ছে। যুক্ত হচ্ছে সাম্প্রদায়িক উপাদান ও সহিংসতা। রাজনৈতিক পরিবেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে পরিবেশ রক্ষাসহ বিভিন্ন কাজ করা সম্ভব নয়।

শনিবার (৫ জুন) আ.লীগের বন ও পরিবেশ উপকমিটি আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, ১৪০ দেশের সমীক্ষায় অবাসযোগ্য শহরের তালিকায় এক নম্বরে ছিল রাজধানী ঢাকা। তা এখন ৪ নম্বরে, তারপরও ঢাকা বাসযোগ্য নয়। শব্দদূষণ, বায়ুদূষণ চরম পর্যায়ে। এসব থেকে উত্তরণে আমাদের সবাইকে কাজ করতে হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, সভা-সেমিনারে এসব সমাধান করলে চলবে না। প্রধানমন্ত্রী বলে থাকেন, বাস্তবভিত্তিক কাজ করতে হবে। আজ প্রধানমন্ত্রী বৃক্ষরোপন করে পরিবেশ দিবসের উদ্বোধন করেছেন। শেখ হাসিনার সরকার পরিকল্পনা করেছে যে আগামী ৫ বছরে দেশের ২২ ভাগ অঞ্চল গাছপালায় আচ্ছাদিত করবে।

আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, সারাদেশের ৮৮টি ছোট নদী, ৩৫২টি খাল পুনঃখনন চেষ্টা চলছে। এছাড়া দখলকৃত খাল পুনরুদ্ধারের জন্য কাজ করা হচ্ছে। জলবায়ুর প্রভাব অভিযানের মাধ্যমে নিরসনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ওয়েবিনারে অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. নাসরিন আহমেদ, অধ্যাপক আইনুন নিশাত, স্থপতি ইকবাল হাবিব, ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, আ.লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD