রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী তিতু বহিষ্কার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

রাজবাড়ি প্রতিনিধি : দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মো. আলমগীর শেখ তিতুকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী স্বাক্ষরিত পত্রে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।

পত্র সূত্রে জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারি (রোববার) রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী মহম্মদ আলী চৌধুরীকে আওয়ামীলীগের মনোনয়ন দেন। কিন্তু মো. আলমগীর শেখ তিতু সেটিকে অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নিজে বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে প্রচারণা চালাচ্ছেন। এতে আওয়ামী লীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD