শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

রাজীবপুরে ইয়াবা সহ দুই জন আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : রাজীবপুর উপজেলার স্লুইস গেট এলাকা থেকে দুই জনকে আটক করেছে থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন মীর্জা শাকিল(২৪)ও মনিরুজ্জামান মনির(২৪)। মীর্জা শাকিলের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় তার পিতার নাম আবুল হোসেন। মনিরুজ্জামান মনিরের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলায় তার পিতার নাম মৃত নয়ন আলী।

রাজীবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্লুইস গেট এলাকার চেকপোস্টে বিভিন্ন পরিবহন তল্লাশি চালানোর সময় মোটরসাইকেল আরোহী শাকিল ও মনিরুজ্জামানকে তল্লাশি করলে তাদের কাছে ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় তাদের আটক করা হয় এবং তিনটি মুঠোফোন ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

লাইট নিউজ/রুস

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD