স্টাফ রিপোর্টার : চিত্রনায়িকা পরীমণিকে আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে আদালতে তোলা হয়েছে।
এদিন রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পরীমণিকে হাজির করা হয়।
বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, আদালতের কাছে পরীমণি, নজরুল ইসলাম রাজসহ তার সহযোগীদের ৭ দিনের রিমান্ড চাইবেন।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীর বনানী থেকে গতকাল বুধবার রাতে পরীমণিকে গ্রেপ্তার করা হয়।
বনানী থানায় মামলা দায়ের শেষে পরীমণিকে নিয়ে আদালতের দিকে রওয়ানা হয়েছে পুলিশ।