শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ে সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩ সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ রবিবার থেকে ইউরোপে বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা, পেছাচ্ছে সময় চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাব্বানীর ত্রাণ বিতরণে ছাত্রলীগের হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর ত্রাণে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের অপর গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে রাব্বানীর গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায় ত্রাণ বিতরণকালে এ ঘটনা ঘটে। পরে প্রতিরোধের মুখে হামলাকারীরা ফিরে যায়।

রাব্বানীর সফরসঙ্গী ও চাচাতো ভাই আবু সাইদ জানান, মঙ্গলবার বিকালে উপজেলার থানার মোড়ে কর্মহীন মানুষের মধ্যে উপহার বিতরণ করা হচ্ছিল। এ সময় রাজৈর উপজেলা ছাত্রলীগের বিরোধী গ্রুপের রিমনসহ ১০-১৫ জন যুবক হামলা করে উপহার সামগ্রী ছিঁনিয়ে নেয়ার চেষ্টা করে।

বিরোধী গ্রুপের রাজৈর উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুল হাসান পিয়াল জানান, ত্রাণ বিতরণকালে সামাজিক দূরুত্ব বজায় না রেখে ত্রাণ বিতরণ করায় আমার ছেলেরা বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।

ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেন, ১২০০ প্যাকেট উপহারসামগ্রী বিতরণের একপর্যায়ে ৩০-৪০ প্যাকেট উপহারসামগ্রী থানার মোড়ে আমার চাচাতো ভাই আবু সাইদের নিকট রেখে আমি রাজৈর গুচ্ছগ্রামে যাই। এ সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে বিপক্ষ ছাত্রলীগের কিছু উচ্ছৃংখল যুবক হামলা করে ওই উপহারসামগ্রী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তবে ওসি খোন্দকার শওকত জাহান বলেন, বিষয়টি আমার জানা নেই।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD