মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

রাশিয়া কোনো কাগুজে বাঘ নয়, ট্রাম্পকে হুঁশিয়ারি মস্কোর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে, রাশিয়াকে কখনোই “কাগুজে বাঘ” বলা যায় না; বরং এটি একটি সত্যিকারের ‘ভালুক’।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

মস্কোর স্থানীয় রেডিওকে সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার প্রতীক হিসেবে সবসময়ই ভালুক ব্যবহৃত হয়ে এসেছে। তিনি ট্রাম্পের মন্তব্যকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রভাব হিসেবেও উল্লেখ করেন।

পেসকভ আরও বলেন, ‘রুশ সেনাদের কাছে অন্য কোনো বিকল্প নেই, তাই ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র পথ।’

তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন, ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশগুলোকে রাশিয়ার তেল ও গ্যাস ব্যবহার কমাতে চাপ দেওয়ার মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের নিজের জ্বালানি রপ্তানি বাড়ানো।

পেসকভের ভাষ্য, ‘যুক্তরাষ্ট্র চায় বিশ্বের দেশগুলোকে বেশি দামে তার তেল ও তরলীকৃত গ্যাস কিনতে বাধ্য করা। জটিল কূটনৈতিক পথ এড়িয়ে এটিই তাদের সবচেয়ে সহজ কৌশল।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD