রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

রিজভী হাসপাতালে ভর্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।

বৃহস্পতিবার তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। এর আগে বুধবার করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।

রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম এবং তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার হাসপাতালে সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD