রিফাত শরীফ হত্যায় মেয়ের ফাঁসির আদেশ মানেন না বলে মন্তব্য করেছেন নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মমল হক কিশোর।
তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা এ রায় মানি না। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান ২০০ পৃষ্ঠার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর মিন্নির বাবা মোজাম্মমল হক কিশোর এ কথা বলেন।
লাইটনিউজ/এসআই