বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ৩৪ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ইইউ ও ব্রিটেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

রোহিঙ্গাদের জন্য ৩৪ কোটি ৩৫ লক্ষ ডলার সহায়তা দেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেন। দাতা দেশ ও সংস্থার বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বিষয়ক এক অনুষ্ঠানে জানানো হয়, সর্বমোট বরাদ্দ হওয়া ৩৪ কোটি ৩৫ ডলারের মধ্যে যুক্তরাষ্ট্র ২০ কোটি, ইইউ ৯ কোটি ৬০ লাখ ও বৃটেন দেবে ৪ কোটি ৭৫ লাখ ডলার।

এর আগে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য দাতা দেশগুলো দীর্ঘমেয়াদী সহায়তা কার্যক্রমের কথা বললেও সেখানে বাংলাদেশের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ শরণার্থী সংস্থার উদ্যোগে আয়োজিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বিষয়ক এক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অংশগ্রহণ করেন।

সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলাকালে মিয়ানমারে অন্য দেশের বিনিয়োগ প্রত্যাবাসন নিয়ে তাদের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাছাড়া রোহিঙ্গাদের দীর্ঘদিন রাখার মত কোন পরিস্থিতি নেই, দ্রুততম সময়ে তাদের নিজ দেশে ফেরাতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD