শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করাসহ এনসিপির তিন দাবি উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই নিজের আপত্তিকর ভিডিও প্রকাশ নিয়ে লাইভে মুখ খুললেন পরীমণি শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর, চলবে ৪ দিন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল মার্কিন দূতাবাস

রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওয়ানা দিয়েছে সাতটি জাহাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে স্বেচ্ছায় যেতে আগ্রহী ১৬৪২ রোহিঙ্গাকে নিয়ে সাতটি জাহাজ রওয়ানা দিয়েছে।

স্থানীয় প্রশাসন আজ শুক্রবার সকাল ১০টার দিকে এসব জাহাজে তাদের তুলে দেয়। এর আগে ভাসনচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের মালপত্রও জাহাজে তুলে দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ছয়টার দিকে দুটো জাহাজে মোট এক হাজার ১৯টি লাগেজ পাঠানো হয়। এরপর ১০টার দিকে রোহিঙ্গাদের বহনকারী জাহাজগুলো রওয়ানা হয়।

রোহিঙ্গাদের বহনকারী জাহাজের ছয়টি নৌবাহিনীর, একটি সেনাবাহিনীর। সেনাবাহিনীর জাহাজটির নাম ‘শক্তি সঞ্চার’। আরও ১৯টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে স্কট জাহাজও রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্সবাজারের উখিয়া কলেজ মাঠ থেকে ‘চল চল ভাসানচর চল’ লেখা ব্যানার লাগিয়ে রোহিঙ্গা- বহরের ৩৮টি বাস চট্টগ্রামের দিকে যাত্রা করে।

যেসব রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাচ্ছে এতোকাল ধরে তারা অবস্থান করছিলেন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে।

সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত রোহিঙ্গারা টেকনাফের ক্যাম্প থেকে ভাসানচরের উদ্দেশে রওয়ানা হন।

বাস্তুচ্যুতদের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে সাময়িকভাবে বসবাসের জন্য নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে তৈরি করা হয়েছে প্রাকৃতিক পরিবেশে দৃষ্টিনন্দন আবাসন ব্যবস্থা। শহরের অধিকাংশ আধুনিক সুযোগ-সুবিধা সেখানে নিশ্চিত করা হয়েছে।

লাইট নিউজ

 

 

 

 

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD