শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল মার্কিন দূতাবাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভিসার শর্ত ও অনুমোদিত অবস্থানের সময়সীমা মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় ঢাকায় মার্কিন দূতাবাস।

পোস্টে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। একই সঙ্গে ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার আশঙ্কাও রয়েছে।

দূতাবাস আরও জানায়, কনস্যুলার কর্মকর্তারা ভিসা ও অভিবাসনসংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটে থাকলে তা-ও তাদের নজরে আসতে পারে।

এ কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের ভিসার শর্ত মেনে চলা এবং অনুমোদিত সময়সীমার মধ্যেই দেশটি ত্যাগ করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD