বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

র‍্যাব সদস্যদের দেখে কেঁদেছেন হেলেনা জাহাঙ্গীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের নারী বিষয়ক উপকমিটি থেকে বাদপড়া হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১২টার পর র‍্যাব সদস্যরা তাকে আটক করে একটি গাড়িতে তুলে নিয়ে যান।

অভিযানে থাকা র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, অভিযানের শুরুতেই র‍্যাব সদস্যদের দেখে অঝরে কেঁদেছেন হেলেনা জাহাঙ্গীর। যদিও বের হওয়ার সময় অনেকটা হাসিমুখে ছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি টিম হেলেনা জাহাঙ্গীরের বাসায় যান। প্রায় চার ঘণ্টা অভিযান পরিচালনার পর হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়।

তার বাসায় বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব সূত্র। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হচ্ছে।

রাত আটটার দিকে র‍্যাব-১ এর একটি দল হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। র‌্যাব সদস্যদের দেখে আলোচিত এই নারী অঝোরে কাঁদতে থাকেন। পরে অভিযানের দুই ঘণ্টার মাথায় র‍্যাবের নারী সদস্যরা তার বাসায় প্রবেশ করেন।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে।

সেই কারণেই তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

‘চাকরিজীবী লীগ’ নামে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা দুই-তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD