বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

লকডাউন অমান্য করায় ঢাকায় আরও ৫ শতাধিক গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউন অমান্য করায় রাজধানীতে ৫ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ।

কঠোর লকডাউনের তৃতীয় দিন রোববার তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, লকডাউন অমান্য করায় গ্রেফতার করা হয়ে ৫৮৭ জনকে।

একই সঙ্গে ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে ডিএমপি ট্রাফিক কর্তৃক ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শনিবার রাজধানীতে ৩৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD