বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

লকডাউন শিথিল হচ্ছে ভারতে কিছু রাজ্যে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

 

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। আগামী ৩ মে পর্যন্ত জারি থাকবে এ পরিস্থিতি। সংক্রমণ থেকে বাঁচতে ঘরবন্দি প্রায় সবাই। কিন্তু এরই মধ্যে দেশটিতে খাদ্য ঘাটতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাই কৃষিখাত ও কৃষি বাণিজ্যের সঙ্গে জড়িত কয়েক লাখ মানুষকে কাজে ফেরার অনুমতি দেওয়া শুরু করেছে দেশটির সরকার। কয়েকটি রাজ্যে শিথিল করা হচ্ছে লকডাউন।

এ বিষয়ে আজ সোমবার রাজ্য সরকারগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সরকার। মূলত কৃষিখাত ও কৃষি বাণিজ্যকে সচল রাখার লক্ষ্যেই সীমিত আকারে লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। ফলে কৃষি খামার, ক্ষেতের কাজ ও মংস্য খামারের সঙ্গে জড়িতরা আজ থেকে কাজে ফিরতে পারবেন। পাশাপাশি কৃষিপণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকগুলোকেও রাজ্যের সীমানা পারাপার করতে দেওয়া হবে।

কৃষিখাতের পাশাপাশি রাজ্যভেদে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করা শ্রমিকরাও আজ থেকে কাজে ফিরতে পারবেন। যেমন- রাস্তা সংস্কার, ভবন নির্মাণের মতো কাজ। তবে সব রাজ্যে সমানভাবে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে না। করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে একেক রাজ্যে একেক রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মহারাষ্ট্রের যেসব জেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব কম, সেসব জেলায় ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হচ্ছে। কেরেলার কিছু কিছু জায়গায় সীমিত আকারে ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ খোলার অনুমতি দেওয়া হচ্ছে।

কিন্তু রাজধানী নয়াদিল্লি, তামিলনাড়ু, পাঞ্জাবসহ বিভিন্ন রাজ্যে আগের মতোই লকডাউন পরিস্থিতি জারি থাকবে। ফলে সেসব রাজ্যের বাসিন্দাদের আপাতত ঘরেই বন্দি থাকতে হবে।

বিশেষজ্ঞদের মতে, বিধি নিষেধ কিছুটা শিথিল করার করণে শ্রমিকরা ফসল উৎপাদন করে খাদ্য ঘাটতি পূরণ করতে পারবে এবং দিন মজুররা তাদের অর্থনৈতিক অভাব কাটিয়ে উঠতে পারবে।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ১৭ হাজারের বেশি মানুষ। মারা গেছেন মোট ৫৫৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২ হাজার ৮০০ জনের বেশি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD