সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

লোহার খনির সন্ধানে খনন শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে লোহার খনির খনন (ড্রিলিং) কাজ উদ্বোধন করেছে ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। শুক্রবার (০২ এপ্রিল) দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের কেশবপুরে জিএসবির মহাপরিচালক (ডিজি, অতিরিক্ত দায়িত্ব) ড. মহ. শের আলী খনন কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ড্রিলিংয়ের মাধ্যমে কেশবপুর গ্রামের মাটির নিচে কী কী সম্পদ আছে তা দেখা হবে। এতে এলাকাবাসীর ভয়ের কিছু নেই। আমরা পরীক্ষা-নিরীক্ষা তথ্যগুলো সরকারকে সরবরাহ করব। পরে সরকার যাতে সেগুলো কাজে লাগাতে পারে। যদি এই গ্রামে মাটির নিচে খনি পাওয়া যায় তাহলে সরকার ভেবে-চিন্তে কাজ করবে।

‘মুজিববর্ষের অঙ্গীকার নতুন নতুন খনির আবিষ্কার’ উল্লেখ করে জিএসবির মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশের ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর মুজিববর্ষে দেশের মানুষকে নতুন খনি উপহার দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশে পাঁচটি কয়লা খনির সন্ধান আমরা পেয়েছি। সেই খনিগুলোর কয়লা দিয়ে প্রায় ৫০ বছর পুরো বাংলাদেশে বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। এই বিপুল পরিমাণ সম্পদ মাটি থেকে উত্তোলন করতে গেলে দেশের বহু মানুষের জমি নষ্ট হবে। বর্তমান সরকার দেশের মানুষের কথা বিবেচনা করে বাইরে থেকে কয়লা রপ্তানি করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক হাসান, পুনট্রি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুর-এ-কামাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD