মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

শনিবার বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

আগামীকাল (শনিবার) মফস্বলে বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ক্ষেত্রে নেতাকর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজ বাইরে যে তাণ্ডব চলছে, সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আজ বিএনপি জোটের নেতৃত্ব দিচ্ছে, ১০ তারিখে তারা ফেল করেছে। তারা মাথানত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাস এসব অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।’

তিনি বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি— আগামীকাল (শনিবার) ঢাকায় আমাদের সম্মেলন তারা তাদের কর্মসূচি পিছিয়েছে। কিন্তু আগামীকাল সারা বাংলাদেশে তাদের কিন্তু প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রাম উপলক্ষে অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে চায়। গাড়ি ভাঙচুর, গাড়ি পোড়াতে শুরু করেছে। মফস্বলে ভাঙচুর-অগ্নিসংযোগ— তাদের এ ধরনের প্রোগ্রাম রয়েছে।’

মফস্বল খালি করে সব আওয়ামী লীগ নেতাকর্মীকে ঢাকায় আসতে নিষেধ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের জাতীয় সম্মেলন হবে। বিপুলসংখ্যক নেতাকর্মী এখানে আসবেন। কিন্তু তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আসবে না। আমাদের লোকজন প্রস্তুত থাকবে। আমি আবারও বলছি, ঢাকার বাইরে যারা থাকবেন সম্মেলনে তো সবাই আসবেন না। যারা থাকবেন ১০ ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় থাকবেন। সারা বাংলাদেশের সকল জেলার সকল উপজেলায়, ইউনিয়নে সর্বত্র সতর্ক পাহারা রাখতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এরা এই যে শূন্যতা মনে করে আঘাত হানতে পারে। কাজেই কোথাও শূন্যতা থাকবে না। আমাদের যারা থাকবে তারা প্রস্তুত হয়ে থাকবে। সতর্ক পাহারায় থাকবে। এটা আমি আজ শৃঙ্খলা সমাবেশ থেকে এই বার্তাটা আমি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়াকে অনুরোধ করছি।’

শনিবারের সম্মেলনে নির্বাচনের দায়িত্ববোধের প্রতিফলন ঘটবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এসময় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD