রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না আজ প্রথম দিনে ১৫ রাজনৈতিক দলের সাথে থেকে ইসির সংলাপ শুরু নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার আলটিমেটাম আইজেনকোটের পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরেছেন স্পিকার মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩০ ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন ইরান প্রস্তুত, হামলা হলে বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে

‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

দেশে যারা নাশকতা চালাচ্ছে, তারা সবাই ভারতে পালিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

রাশেদ খাঁন লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছে এমএ আরাফাত! আগেই বলেছিলাম- ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।

তিনি আরও লেখেন, গতকাল রাতে ফেসবুক লাইভের অডিওবার্তায় শেখ হাসিনা বলেছে- আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই… পরবর্তীতে আরেক জায়গায় বলেছে- সুযোগ পেলে যাব! কিন্তু তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, এটি একটিবারের জন্যও স্পষ্ট করে বলেননি! এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিলেন।

শেষে তিনি লেখেন, যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় (ভারতে) পালিয়ে যেতে পারবা না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পরে অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD