বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শপথ করে বলছি, আগুন নিয়ে আসলে হাত পুড়িয়ে দেব: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনারা ২০১৪/২০১৫ সাল দেখেন নাই? আমরা চুপ করে থাকলে বিএনপি কোন মূর্তিতে আবর্তিত হয়। আমরা শপথ করে বলছি, আগুন নিয়ে আসলি হাত পুড়িয়ে দিবো।

শুক্রবার (১৪ জুলাই) আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ আয়োজিত এ শান্তি সমাবেশে ওবায়দুল কাদের আরও বলেন, খেলা হবে, হবে খেলা…যত লাফালাফি আর তাফালিং করেন। ফখরুল সাহেব, তারেক জিয়ার এই লাফালাফিতে কাজ হবে না। যতই তাফালিং করেন ক্ষমতার ময়ূর সিংহাসন বহুদূরে চলে গেছে। ওটা খুঁজে পাবেন না, লাফালাফি করবেন না। রাজনীতির খেলায়, আন্দোলনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। রাজনীতির খেলায় আওয়ামী লীগ হচ্ছে চ্যাম্পিয়ন। তাই আন্দোলন করে হারানো যাবে না।

আওয়ামী লীগের সবাইকে প্রস্তুত থাকার আহবান জানিয়ে এসময় তিনি বলেন, যেদিকে তাকাই মানুষ, তারুণ্যের মিছিল, বঙ্গোপসাগরের ঢেউ, কর্ণফুলির তরঙ্গ। কোথায় দাঁড়াবেন? আমরা ছেড়ে দেবো না। আমরা সংঘাত চাইনা, আমরা এই সমাবেশ করছি ২০১৪ সালের আগুন সন্ত্রাসের মোকাবিলার জন্য। জনগণের জান মালের পাহারা দিচ্ছি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সমালোচনা করে সেতু ও যোগাযোগ মন্ত্রী বলেন, এক দফা, এক দফা নয়া পল্টনের কাঁদাপানিতে আটকে গেছে। ক্ষমতা, তারেক জিয়ার লন্ডন থেকে দেওয়া ফরমায়েশে ফখরুল, আমির খসরুরা লাফালাফি করছে। জনগণ হাসিনাকে গণভবনে বসিয়েছে, যতদিন জনগণ চাইবে ততদিন তারেক জিয়ারা কিছুই করতে পারবে না।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD