রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

শবে কদরের ইবাদত করার নিয়ম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

পবিত্র রমজান মাসে রয়েছে একটি মর্যাদাপূর্ণ রাত, ‘লাইলাতুল কদর’। যা হাজার মাসের চেয়েও উত্তম। এ রাতেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। এ কারণেই রাতটির মর্যাদা এত বেশি।

এ রাত সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। আর মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কী জানো? মহিমান্বিত রাত হাজার মাসের চেয়ে উত্তম।’

এ ব্যাপারে হাদিসে এসেছে, আয়েশা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান কর। (সহিহ বুখারি, হাদিস : ২০১৭)

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত জাগবে, তার আগের গুনাহ ক্ষমা করা হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৫)

শবে কদরের কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নেওয়া যাক-

অনর্থক কাজ পরিহার করে ইবাদতে মনোযোগ দেওয়া।

ইশার জামাতের আগে ভালো করে পবিত্র হওয়া।

বেশি বেশি কোরআন তেলাওয়াত করা।

নফল নামাজ পড়া।

জিকির করা।

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার (১০০ বার করে) পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ (২০০ বার) পড়া। আস্তাগফিরুল্লাহ (কমপক্ষে ৫০০ বার পড়া, যত বেশি সম্ভব হয়)। সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার) পড়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ’লা কুল্লি শাইয়্যিন কদির (কমপক্ষে ১০০ বার) পড়া।

বেশি বেশি দরুদ পড়া। সূরা ইখলাস যত বেশি পড়া যায়। সাইয়েদুল ইস্তেগফার পাঠ করা।

দান-সদকা করা।

আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি এই দোয়া বেশি বেশি পড়া।

বেশি বেশি দোয়া ইউনুস পড়া।

তাহাজ্জুদ পড়া। এক্ষেত্রে রুকু ও সেজদাতে বেশি সময় ব্যয় করা।

দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে মুনাজাত। মুনাজাতে চোখের পানি ফেলা।

সাহরি খাওয়া ও ফজরের নামাজ জামাতে পড়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD