শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শর্ত মানলে চুক্তি থেকে লাভবান হবে ইরান: ভ্যান্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সঠিক আচরণ করলে এবং শর্ত মেনে চললে চুক্তি থেকে লাভবান হবে ইরান। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেন, ‘ইরান যদি নিজেদেরকে মৌলিকভাবে রূপান্তরিত করে, তাহলেই কেবল চুক্তি থেকে প্রকৃত সুবিধা পাবে।’

ভ্যান্স বলেন, চুক্তিটি আসলে খুবই সহজ। ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না; হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে এবং ইরান যদি সঠিক আচরণ করে, তাহলে তারা বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারে।‘

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪, কঠোর হুঁশিয়ারি ইরানেরলেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪, কঠোর হুঁশিয়ারি ইরানের
তিনি আরও বলেন, `যদি তারা সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করে, যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনে সমর্থন দেওয়া বন্ধ করে, তাহলে তারা সত্যিকারের কিছু সুবিধা পেতে পারে। আর যদি এসবের কিছুই না করে, তাহলে তারা কিছুই পাবে না।’

সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, যেভাবেই হোক যুক্তরাষ্ট্রেরই লাভ হবে।

সূত্র: আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD