শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব: আসিফ নজরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে (৩৯) নৃশংসভাবে পাথর মেরে হত্যার ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) দিনের বেলায় এমন নির্মম ও নৃশংস ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা।

হত্যার এই লোমহর্ষক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই- তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই বিচার চেয়ে রাজপথে নেমে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এই হত্যাকাণ্ডের জন্য অনেকেই বিএনপিকে দায়ী করে দলটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন।

এমনই এক পরিস্থিতিতে সামাজিকমাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১২ জুলাই) ‘ব্যতিক্রমী সেক্টর কমান্ডার’ শিরোনামে জিয়াউর রহমানকে নিয়ে তার পুরোনো একটি লেখা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে আসিফ নজরুল লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব। আওয়ামী লীগ আমলে যখনই উনাকে ছোট করার চেষ্টা হতো, আমার একটা লেখা ফেসবুকে দিয়ে দিতাম।

তিনি বলেন, আওয়ামী লীগ বিদায় হয়েছে। কখনো ভাবিনি এরপরও আমাকে এই লেখাটা দিতে হবে আবার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD