রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৬৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের অবৈধ স্মার্টফোন ও বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশের বিজি-৩৫৬ ফ্লাইটের যাত্রী আলমগীর কবিরের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়।

এ সময় তার লাগেজে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এর মধ্যে আইফোন ব্র্যান্ডের ১৪টি, স্যামসাং ব্র্যান্ডের ১৪টি এবং অন্যান্য ব্র্যান্ডের আরও ১৭টি স্মার্টফোন রয়েছে। জব্দকৃত এসব ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

অন্যদিকে শারজাহ থেকে আসা অপর একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৬৩ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট আটক করে গোয়েন্দা দল। জব্দকৃত এই সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৭৬ হাজার টাকা।

উভয় ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ হওয়া পণ্যগুলো কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD