বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শাহবাগ থানার সাবেক ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা কারাগারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুল এলাকায় গণহত্যার অভিযোগে শাহবাগ থানার তৎকালীন ওসি (অপারেশন) মোহাম্মদ আরশাদ হোসেন, মিরপুরের এডিসি মইনুল ইসলাম এবং রামপুরা বাড্ডার ঘটনায় এসআই চঞ্চল কুমারকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ বিষয়ে শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আদালত এই আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিএম মাহমুদ।

এর আগে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সে মতে আজ তাদের ট্রাইবুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার মইনুল করিম, সাইমুম রেজা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD